সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটের চাঞ্চল্যকর বাদশা হত্যার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বহুল আলোচিত বাদশা মিয়া হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার দুধিয়াপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি আলোচিত এই হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর পলাতক আসামি ছিলেন বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুরের মাতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই আত্মগোপনে থাকা আসামি রাজ্জাককে গ্রেফতার করতে সমর্থ হয় আভিযানিক দল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ আগস্ট রাতে ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা বাদশা মিয়া ও তার বন্ধু মাজেদুল ইসলাম একটি ফিলিং স্টেশন এলাকা থেকে বাসে ওঠার সময় স্থানীয় কিছু লোক তাদের চোর সন্দেহে আটকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের মোটরসাইকেলে করে তুলে নিয়ে পদ্মপুকুর এলাকায় কাঁচা রাস্তার ওপর আবারও মারপিট করা হয়।

বর্বরোচিত এই পিটুনিতে ঘটনাস্থলেই বাদশা মারা যান এবং তার বন্ধু গুরুতর জখম হন। অপরাধীরা ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে লাশ রাস্তার পাশের কাঁদা মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ১৫ আগস্ট জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের পর নিহত বাদশার মা জীবন নেছা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেছিলেন। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে ক্ষেতলাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০