সর্বশেষ

সারাদেশ

ডেঙ্গু রুখতে সাতক্ষীরায় মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরকে মশক ও ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার বর্ণাঢ্য র‍্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে স্থানীয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোও এই মহতি উদ্যোগে শামিল হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মির্জা কাউসার আজিজ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা সমাপ্তির পর জেলা প্রশাসকের নেতৃত্বে রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বিএনসিসি এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন ড্রেন ও নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি পথচারী, সাধারণ নাগরিক এবং যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার এই যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সহকারী কমিশনার মো. তাজুল ইসলাম এবং সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

এ ছাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর বিএনপি সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীনসহ জেলা প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০