সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণের সময় ঐতিহাসিক হার্ডিং ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক ছাত্রদল নেতা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব। শুক্রবার রাতে এ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হলেও এখনও তাঁর সন্ধান মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে ১২৩ জন যাত্রী নিয়ে একটি নৌকা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসে। মাজার দর্শন শেষে শুক্রবার রাতে ফেরার পথে হার্ডিং ব্রিজের ৪ নম্বর পিলারের কাছে পৌঁছালে প্রবল স্রোতের টানে নৌকাটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এ সময় নৌকার পেছনের অংশে থাকা তিনজন যাত্রী নদীতে পড়ে যান।

নদীতে পড়ে যাওয়া তিনজনের মধ্যে লিটন ও ওহাব নামের দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ থাকেন রকি। খবর পেয়ে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে পদ্মার তীব্র স্রোত ও রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

নিখোঁজ রকির বন্ধু আনিসুজ্জামান জানান, রকি সাঁতার জানতেন এবং যথেষ্ট স্বাস্থ্যবান ছিলেন। তিনি আশা করছেন রকি জীবিত ফিরে আসবেন। এদিকে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা জানিয়েছেন, নিখোঁজ ছাত্রদল নেতাকে উদ্ধারে প্রশাসনের সব কটি ইউনিট একযোগে কাজ করছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০