সর্বশেষ

গণমাধ্যম

পেয়ারা বেগমের মৃত্যুতে কুষ্টিয়া সাংবাদিক ফোরামের শোক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার পেয়ারাতলা এলাকার বাসিন্দা ও কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এবং দৈনিক সময়ের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দিকের শাশুড়ি পেয়ারা বেগম মারা গেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পেয়ারা বেগমের মৃত্যুতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোকবার্তায় কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক রনজক রিজভী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রনজক রিজভী বলেন, পেয়ারা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন পেয়ারা বেগমকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন