সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে মোঃ ইউসুফ নামে ১৩ বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। কিশোরের আকস্মিক এই মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রতীকী ছবি

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদন চক গ্রামের চকের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয়দের তথ্যমতে, সে দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে হঠাৎ স্রোতের তোড়ে তলিয়ে যায়।

কিশোর ইউসুফ নিখোঁজ হওয়ার পর উপস্থিত লোকজন তাকে উদ্ধারে নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টার পরও তার কোনো সন্ধান মেলাতে পারেনি স্থানীয়রা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল চকের ঘাট এলাকায় পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে ওই কিশোরের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে চরম শোকের মাতম।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন