সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে নদী থেকে অটোচালকের লাশ উদ্ধার

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর সদর উপজেলার কাটাখালী নদী থেকে মো. জাকারিয়া শরীফ নামের এক তরুণ অটোচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মো. জাকারিয়া শরীফ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাকারিয়া (২৮) সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিন শরীফের বড় ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।

মঙ্গলবার সকালে জৈনকাঠি ইউনিয়নের কাটাখালী এলাকার শৌলা খেয়াঘাট সংলগ্ন নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা তাৎক্ষণিকভাবে পটুয়াখালী সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে পুলিশ গভীরভাবে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন