সর্বশেষ

সারাদেশ

দেশে এখনো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি: শফিকুর রহমান

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় সেবা না পেলেও গ্রাহকদের গ্যাস ও বিদ্যুতের বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এখন গ্যাস নেই, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুতের বিল আছে। গ্যাস না দিলেও গ্যাসের বিল আছে।’ তাঁর দাবি, তেল ও অন্যান্য জ্বালানি পেতেও মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।

জ্বালানি সংকটের প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায় পড়ছে বলে উল্লেখ করেন তিনি। জনগণের এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি নিয়েও সরকারের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে এখনো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। এসব কারণে মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে যেতে দেওয়া যাবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সাধারণ মানুষ কষ্ট পাবে আর বিরোধী দল বসে থাকবে—এটা হবে না। জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি দাবি করেন, ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি নয়; জনগণের প্রয়োজন ও দাবির ভিত্তিতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। লংমার্চ থেকে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

এর আগে শনিবার সকাল সাতটার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা হয়। রাত সোয়া আটটার দিকে লংমার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে পৌঁছায়। সেখানে আয়োজিত সমাপনী সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন; তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট দূর করা; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ রোধ; চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; প্রশাসনের দলীয়করণ ও অব্যবস্থাপনার অবসান এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন