সর্বশেষ

সারাদেশ

শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: এমপি সেলিমুজ্জামান

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং একটি শিক্ষিত জাতি গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমানের এই রূপকল্প বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে অবস্থিত এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ফলক উন্মোচন করেন সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমপি সেলিমুজ্জামান বলেন, আমরা একটি আধুনিক, উন্নত ও সম্প্রীতিময় কাশিয়ানী গড়ে তুলতে বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, নতুন একাডেমিক ভবনটি নির্মিত হলে ছাত্রীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত ও যুগোপযোগী হবে। তবে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।

এ সময় নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের কঠোর নির্দেশনা দেন সংসদ সদস্য। তিনি সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই যেন কাজের মান ব্যাহত না হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে যেন কাজ সম্পন্ন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল হক এবং উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন