সর্বশেষ

সারাদেশ

হেফাজতে ইসলামের অপপ্রচারের বিরুদ্ধে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হেফাজতে ইসলামের উসকানিমূলক বক্তব্য, ফতোয়াবাজি ও হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদ। শরীয়তপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং উগ্রবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অরাজনৈতিক এই সংগঠনটি মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষ রুখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে।

শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সভাপতি বায়েজিদ মালত। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল সরদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সভাপতি মো. শফিকুল আলম উখবা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত একটি সমাবেশ থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। সমাবেশ থেকে সংগঠনটির আস্তানা গুঁড়িয়ে দেওয়াসহ দেশ থেকে উৎখাত করার হুমকি দেওয়া হয়, যা অত্যন্ত অগণতান্ত্রিক ও হিংসাত্মক।

বক্তারা দাবি করেন, কেবল নোয়াখালীতেই নয়, সারা দেশের কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি বিশেষ চক্র হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা বাজারে, মসজিদে ও মাদ্রাসায় উসকানিমূলক লিফলেট বিতরণ করছে এবং জুমার খুতবা ও ওয়াজ মাহফিল থেকে সাধারণ মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে।

এর ফলে সারা দেশে সংগঠনের নেতাকর্মীদের জানমাল, বাড়িঘর এবং বিভিন্ন কার্যালয় ও উন্নয়ন প্রকল্পগুলোর ওপর যেকোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি হয়েছে। নিজেদের অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংস্কারমূলক আন্দোলন দাবি করে নেতারা বলেন, দীর্ঘ সময় ধরে তারা উগ্রবাদ ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে কাজ করলেও কোনো সদস্য কখনোই আইনিভাবে অপরাধী প্রমাণিত হননি।

সংবাদ সম্মেলন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় ব্যবহার করে অপপ্রচার বন্ধ করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ধর্মীয় উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং মব সহিংসতা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসন, পুলিশ, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান তারা।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন