সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সহকারী শিক্ষক গ্রেফতার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামের এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিদ্যালয়ের টিফিনের সময় ওই শিক্ষার্থী বাথরুমে গেলে সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছাত্রী কৌশলে শিক্ষকের কবল থেকে নিজেকে রক্ষা করে দৌড়ে বের হয়ে আসে এবং বিদ্যালয়ে কর্মরত অপর এক নারী শিক্ষককে বিষয়টি অবহিত করে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত সালিস-বৈঠকের চেষ্টা করেন। এ সময় তথ্য সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদেরও তারা বাধা প্রদান করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ সোমবার মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্তকে আদালতে সোপর্দ করে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, গ্রেফতার শিক্ষককে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন