সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই উৎসবমুখর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় নগরীর দাশপুকুর রেললাইন সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানটির শুরুতে উপস্থিত সকলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

৩ নম্বর ওয়ার্ড বিএনপির প্রথম সদস্য ও প্রবীণ নেতা অধ্যাপক মহসিন এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি জাতীয় পতাকা উত্তোলন করেন। অন্যদিকে, দলীয় পতাকা উত্তোলন করেন ৩ নম্বর ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সভাপতি মো. সালমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন স্বপন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আশরাফ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ রাশেল নান্টু, রাজন আলী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ কালাম এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানাসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেফায়েত শাহি, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. পলাশ, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ ওয়াসিম আলীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে নেতারা জানান, বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। যেখানে ৩ নম্বর ওয়ার্ড থেকে কয়েকশ নেতাকর্মী ও সমর্থক যোগদান করবেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন