সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে নববধূকে তুলে নেয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি ভাঙচুর করে এক নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ স্থানীয় ছাত্রদলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র জানায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সাথে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসে করে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক আকস্মিকভাবে গাড়িটির গতিরোধ করে। এরপর তারা গাড়ি ভাঙচুর করে নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মূল অভিযুক্ত মিয়াদ জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে এবং তিনি স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।

এদিকে ঘটনার পর অভিযুক্ত মিয়াদের সাথে অপহৃত তরুণীর পূর্ব প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিয়াদের একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় নতুন জল্পনা শুরু হয়েছে। ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, "জীবনে আর কিছু চাওয়ার নাই..! 😅💔’।" তবে তরুণীর পরিবারের দাবি, মিয়াদ দীর্ঘদিন ধরে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন।

সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে হোসেনপুর উপজেলা ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, মিয়াদ দলীয় কর্মী হলেও বর্তমানে কোনো পদে নেই। তবে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন