সর্বশেষ

আন্তর্জাতিক

নেপালে ৯শ' শ্রমিকের এখনো খোঁজ নেই, টানেলে জোর উদ্ধারকাজ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নেপালের ত্রিশুলি নদীর তীরবর্তী ‘ত্রিশুলি-৩ এ’ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে জরুরি অভিযান চলছে। টানেলের ভেতর জমে থাকা কাদা ও পলি সরানোর পাশাপাশি বাতাস, আলো ও শব্দ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। জীবিত শ্রমিকদের কাছে পৌঁছাতে ম্যানহোল তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বন্যার পর কাদা ও পলিতে চাপা পড়ে নেপালের ত্রিশুলি-৩ এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল। সেখানে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে শনিবার রাত থেকে জোরালোভাবে কাজ করছেন উদ্ধারকারীরা। জ্বালানি ও পানি সম্পদমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ জানিয়েছেন, উদ্ধার অভিযানে কিছুটা অগ্রগতি হয়েছে।

উদ্ধারকারী দল খননযন্ত্র ব্যবহার করে টানেলের ভেতরে জমে থাকা কাদা ও পলি সরানোর চেষ্টা করছে। এরই মধ্যে টানেলের ওপরের অংশ দিয়ে প্রায় ৬ ইঞ্চি ব্যাসের একটি গর্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ওই গর্ত দিয়ে ভেতরে কোনো ধ্বংসাবশেষ দেখা যায়নি।

পরে গর্তের মাধ্যমে টানেলের ভেতরে বাতাস ও আলো পাঠানো হয়। পাশাপাশি শব্দ পাঠিয়ে ভেতরে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ জানিয়েছেন, তৈরি করা গর্তটি আরও বড় করে ম্যানহোল বানানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উদ্ধারকারী দল টানেলের ভেতরে প্রবেশের সুযোগ পেতে পারে। রোববারের মধ্যে একাধিক পথ ব্যবহার করে মূল টানেলে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

নেপালের ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত প্রায় ৯০০ শ্রমিকের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত প্রায় ৩৬১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে সংগঠনটির হিসাবে জানা গেছে।

এর আগে গত শুক্রবার নেপাল সেনাবাহিনী একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে কয়েকজন শ্রমিককে উদ্ধারের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, ঘন কাদা পেরিয়ে কয়েকজন জীবিত শ্রমিক হামাগুড়ি দিয়ে টানেল থেকে বেরিয়ে আসছেন। ঘটনাটি নেপালের রাসুওয়া জেলায় ধারণ করা হয়েছিল।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সহায়তার জন্য ভারত ও চীনের কাছে বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ করেছে নেপাল সরকার। এর পরিপ্রেক্ষিতে শনিবার দুই দেশের উদ্ধারকারী দল নেপালে পৌঁছেছে। এখন স্থানীয় উদ্ধারকারীদের সঙ্গে সমন্বয় করে টানেলের ভেতরে আটকে থাকা শ্রমিকদের সন্ধান ও উদ্ধারে কাজ করছে তারা।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন