সর্বশেষ

সারাদেশ

সৌদির অগ্নিকাণ্ডে নিহত নাটোরের রবিউলের মরদেহ বাড়ি পৌঁছাল

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসী রবিউল ইসলামের মরদেহ অবশেষে নাটোরে তাঁর নিজ বাড়িতে পৌঁছেছে। মরদেহ গ্রামে পৌঁছার পর নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ সকালে জানাজা শেষে মহিষডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় মোট ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ সম্প্রতি দেশে ফিরিয়ে আনা হয়েছে।

নিহত রবিউল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে করে মরদেহটি তাঁর নিজ গ্রামে পাঠানো হয়।

ভোররাতে মরদেহটি গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজন ও প্রতিবেশীরা। রিয়াদের ওই অগ্নিকাণ্ডে রবিউল ছাড়াও নওগাঁর আত্রাই উপজেলার সাতজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সকাল ১০টায় মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিউলের জানাজা অনুষ্ঠিত হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন