সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় মিন্টুর যাবজ্জীবন কারাদণ্ড

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় হেরোইন ও ইনজেকশন রাখার অভিযোগে মাদক মামলায় আশাদুল হক মিন্টু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আশাদুল হক মিন্টু (৩৯)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার দৌলতদিয়াড় চুনুরীপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া নিরাপত্তায় তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ৩১ মার্চ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসান চত্বর ও দৌলতদিয়াড় ব্রিজের নিচে এক বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় তল্লাশি চালিয়ে মিন্টুর কাছ থেকে ১৩৫ গ্রাম হেরোইন ও ১৮টি ক্ষতিকর প্যাথিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় ১ লাখ ৩৭ হাজার টাকা।

আটকের পর ডিবির পক্ষ থেকে মিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি মানাজার আলী জোয়ার্দ্দার এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রায় এক দশক পর মাদক ব্যবসায়ী মিন্টুকে আইনের আওতায় এনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বী সাগর জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন