সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে মারিয়া (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নানাবাড়িতে বেড়াতে এসে দুই খেলার সাথীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় সে। বর্তমানে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভেদরগঞ্জের সখিপুরের মাধু সরকারের কান্দি এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল শিশু মারিয়া। আজ বুধবার দুপুরে সমবয়সী আরও দুই শিশুর সঙ্গে স্থানীয় স্টেশন বাজার এলাকার পদ্মার শাখা নদীতে গোসল করতে নামে সে।

গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিন শিশুই পানিতে তলিয়ে যেতে শুরু করে। শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও মারিয়া পানির স্রোতে ভেসে যায়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা নদীতে জাল ফেলে ও নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। টানা তিন ঘণ্টা খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করে।

কান্নাজড়িত কণ্ঠে নিখোঁজ শিশুর বাবা কাশেম বলেন, 'মেয়েটি গতকালই নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আজ দুপুরে এই আনন্দের মুহূর্ত বিষাদে রূপ নিল। আমরা প্রশাসনের কাছে দ্রুত আমার মেয়েকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধারের আকুল আবেদন জানাচ্ছি।'

উদ্ধার অভিযানের বিষয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আমির হোসেন জানান, খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নদীর প্রবল স্রোত ও গভীরতা বেশি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ শিশুটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন