সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত নবদম্পতিকে উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলাধীন মাওয়ামুখী লেনের হাসাড়া হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ধীরগতির প্রাইভেটকারকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি ঢাকা থেকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আহতদের পরিচয় নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা হলেন ২৬ বছর বয়সী আকিবুল ইসলাম ও তার ২০ বছর বয়সী স্ত্রী জারিম। উদ্ধারকারীরা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মহাসড়কে বেপরোয়া গতির কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। তিনি ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সকল চালককে নির্ধারিত গতিসীমা মেনে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যানবাহন চালানোর আহ্বান জানান।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন