সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ফিডিং কর্মসূচির মতবিনিময়

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে এক ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে নানামুখী পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠিত এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা প্রশাসক হারুনুর রশীদ এবং ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল আমিন।

বক্তারা প্রাথমিকে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন