সর্বশেষ

সারাদেশ

কালিয়ায় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কৃত ৩২ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, নড়াইল (কালিয়া)
স্টাফ রিপোর্টার, নড়াইল (কালিয়া)

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কোরআন মুখস্থ ও শুদ্ধ তিলাওয়াতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৩টি হিফজ মাদ্রাসার ৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী ৩২ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী কালিয়া উপজেলা মডেল মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে এবং সংগঠনটির কালিয়া থানা শাখার উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০ পারা—এই চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের কোরআন মুখস্থ করার দক্ষতা ও শুদ্ধভাবে তিলাওয়াতের সক্ষমতা যাচাই করা হয়। প্রতিযোগিতা শেষে নির্বাচিত ৩২ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারগুলোর সৌজন্যে ছিলেন ‘কোরআনের ধ্বনীর’ প্রিন্সিপাল মুফতি ফজলে রাব্বি বিন আকরাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের নড়াইল জেলা সভাপতি হাফেজ মাওলানা সেকেন্দার শেখ, কালিয়া উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি নুরে আলম, সিনিয়র সহসভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি ওহিদুজ্জামান সরদার। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া, হিফজ শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বিকাশ এবং ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তাঁরা আরও জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি পবিত্র কোরআন মুখস্থ করার প্রতি আরও মনোযোগী হতেও শিক্ষার্থীদের উৎসাহিত করে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০