সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ২০ অসচ্ছল পরিবারকে বিনামূল্যে অটোরিকশা দিল 'দোস্ত এইড'

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০টি অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে অটোরিকশা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। এই সামাজিক কার্যক্রম অসচ্ছল পরিবারগুলোর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি এই মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জানান, অসহায় ও অসচ্ছল পরিবারগুলোকে সহায়তা করার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। এতে করে তারা নিজেদের আয়ের পথ তৈরি করার পাশাপাশি সমাজে আত্মমর্যাদার সঙ্গে বসবাস করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংস্থার অ্যাডমিন অফিসার কহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস এবং স্থানীয় সাংবাদিক ফজলে এলাহী মাকাম। আলোচনা সভা শেষে নির্বাচিত ২০টি অসচ্ছল পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০