সর্বশেষ

সারাদেশ

মহিপুরে নারী ও কৃষকদের মাঝে ৩ হাজার চারা বিতরণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা বাড়াতে পটুয়াখালীর মহিপুরে প্রান্তিক নারী ও কৃষকদের মাঝে ৩ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কারিতাস বাংলাদেশের একটি বিশেষ প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব কৃষি চর্চাকে জনপ্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে মহিপুর থানা সদরের কারিতাস কার্যালয়ের আধারমানিক প্রশিক্ষণ কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চারা হস্তান্তর করা হয়। কারিতাস বাংলাদেশের ‘প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন’ (ইসিআরএবি) প্রকল্পের অধীনে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি বাড়তি গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, কারিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সুবাস এ. গমেজ এবং বিকাশ চন্দ্র বিশ্বাস। বক্তারা উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশবান্ধব কৃষি অনুশীলনের ওপর জোর দেন।

অনুষ্ঠানের শেষভাগে আমন্ত্রিত অতিথিবৃন্দ সুফলভোগী প্রান্তিক নারীদের হাতে চারাগুলো তুলে দেন। চারা বিতরণ শেষে অতিথিরা কার্যালয়ের সামনে একটি বৃক্ষরোপণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা সম্রাট সেরাও।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন