সর্বশেষ

সারাদেশ

পায়রায় মাল খালাস কার্যক্রমে শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল খালাস কার্যক্রমে নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। পরে পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হলেও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই কলাপাড়ার লোন্দা-মরিচবুনিয়া সড়কে জড়ো হতে থাকেন স্থানীয় শত শত শ্রমিক। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। দীর্ঘ সময় ধরে চলা এই সড়ক অবরোধের কারণে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে দুপুরের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক শাহাজামান এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নিবন্ধিত শ্রমিকদের বাদ দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে জাহাজের মালামাল বোঝাই ও খালাসের কাজ নিয়ন্ত্রণ করছে। এর ফলে সাধারণ শ্রমিকরা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরও জানান, স্থানীয় ও নিবন্ধিত শ্রমিকদের অধিকার রক্ষায় বারবার বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সুরাহা মেলেনি। অবিলম্বে এই বৈষম্যমূলক সিন্ডিকেট প্রথা দূর করে সাধারণ নৌযান শ্রমিকদের নিয়মিত কাজে অন্তর্ভুক্ত না করা হলে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন