সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। সোমবার রাতে পৌরসভার আজাইপুর পুকুরপাটান এলাকায় সদর মডেল থানা পুলিশ এ সফল অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল আজাইপুর গ্রামের রাজিয়া বেগমের বসতবাড়িতে আকস্মিক তল্লাশি চালায়। তল্লাশিকালে ঘরের ভেতর লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—আজাইপুর পুকুরপাটান এলাকার মৃত বুলুর স্ত্রী মোছা. রাজিয়া বেগম (৪৭), একই এলাকার মৃত বুলুর মেয়ে মোছা. রুমি বেগম (২৭) এবং মাঝপাড়া বালিগ্রাম এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে মো. মফিজুল (৫০)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে সাধারণ মানুষের সক্রিয় তথ্যগত সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ প্রশাসন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন