মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন।
সোমবার বিকেল ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে এই শুভেচ্ছা মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন কাউন্টার চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের যোগ্য নেতৃত্বে বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক ও জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হানসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
১২৭ বার পড়া হয়েছে