সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো পূর্ব নির্ধারিত নালিয়ার দোলায় নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাধারণ জনগণের ব্যানারে জেলা সদরে আয়োজিত এই কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের কেতার মোড় থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী এ বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে রৌমারী, রাজিবপুর, চিলমারী, উলিপুর ও জেলা সদরের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানবদর্শন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আন্দোলনকারীরা অবিলম্বে নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়টির কাজ শুরু করার তাগিদ দেন।

সমাবেশে বক্তব্য রাখেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক খ.ম আলী সম্রাট, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী ঝিনুক এবং কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি মো. সিরাজুল ইসলাম। এছাড়া শিক্ষক ও নারী উদ্যোক্তাসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা এতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পূর্ব নির্ধারিত নালিয়ার দোলা বাদ দিয়ে অন্য কোথাও বিশ্ববিদ্যালয় স্থানান্তরের ষড়যন্ত্র করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন