সর্বশেষ

সারাদেশ

গৌরনদীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরিফুল কামালের বিরুদ্ধে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কলেজের অভ্যন্তরীণ অডিট কমিটির প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এই ঘটনা ফাঁসের পর স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

কলেজের অভ্যন্তরীণ অডিট কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী, সাধারণ ব্যাংক হিসাবের বাইরে গিয়ে সর্বমোট ৯৬ লাখ ৮৯ হাজার ৪১৫ টাকা এবং ৪৩ লাখ ৭৭ হাজার ৪৬২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন অধ্যক্ষ সরিফুল কামাল। এছাড়া ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ১ লাখ ৩৬ হাজার টাকা অবৈধভাবে উত্তোলন এবং নিয়মবহির্ভূতভাবে কলেজের ৩ লাখ ২২ হাজার ৪৪১ টাকা নিজের কাছে রাখার প্রমাণ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী কোনো অধ্যক্ষ ২৫ হাজার টাকার বেশি নিজের কাছে রাখতে পারেন না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪৬ লাখ টাকার ব্যয়ের কোনো সঠিক হিসাব বা ভাউচার দেখাতে পারেননি অভিযুক্ত অধ্যক্ষ। সব মিলিয়ে কলেজের সাধারণ তহবিলে তাকে ৭০ লাখ ৪৭ হাজার ২৪০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অডিট কমিটির একাধিক সদস্য জানান, প্রায় দেড় বছর আগে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হলেও অধ্যক্ষের অসহযোগিতার কারণে অডিট শেষ করতে দীর্ঘ সময় লেগেছে।

অডিট কমিটির আহ্বায়ক এবং বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাসেম জানান, দীর্ঘ দেড় বছর চুলচেরা বিশ্লেষণ শেষে সর্বসম্মতিক্রমে এই অডিট প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অধ্যক্ষ সরিফুল কামাল মুঠোফোনে কোনো বক্তব্য দিতে রাজি হননি এবং সরাসরি দেখা করতে বলেন। এদিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন