ব্রেন স্ট্রোকে আক্রান্ত এসএসসি উত্তীর্ণ আরাফাত, বাঁচাতে পরিবারের আকুতি
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ১৮ বছর বয়সী তরুণ আরাফাত হোসেন। দিনমজুর বাবার পক্ষে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী।
কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার বাসিন্দা লিটন ঢালীর বড় ছেলে আরাফাত। সম্প্রতি ব্রেন স্ট্রোক করার পর থেকে সে শয্যাশায়ী। অর্থাভাবে চিকিৎসা বন্ধ থাকায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
আরাফাতের পরিবার জানায়, সাধ্যের সবটুকু দিয়ে তারা এতোদিন চিকিৎসা চালিয়েছেন। কিন্তু বর্তমানে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে পুরো পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। দিনমজুর বাবার পক্ষে আর কোনোভাবেই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
কান্নাজড়িত কণ্ঠে আরাফাতের মা বলেন, চোখের সামনে বড় ছেলেটি কাতরাচ্ছে, অথচ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। সমাজ ও দেশের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা এগিয়ে আসলে হয়তো আমার সন্তান নতুন জীবন ফিরে পাবে।
চিকিৎসকেরা জানিয়েছেন, আরাফাতকে দ্রুত উন্নত চিকিৎসার আওতায় আনা জরুরি। মানবিক সহায়তার জন্য আরাফাতের মায়ের মোবাইল নম্বরে (০১৭৫৭১৬১৫৫৩) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।
১০৪ বার পড়া হয়েছে