সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর জমকালো উদ্বোধন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মিরকাদিম পৌরসভাকে হারিয়ে শুভসূচনা করেছে টংগিবাড়ী উপজেলা দল।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বেলুন উড়িয়ে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও স্থানীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খেলার শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা ও জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করা হয়। এরপর টুর্নামেন্টের জমকালো চ্যাম্পিয়ন ট্রফি এবং অংশগ্রহণকারী দলগুলোর জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয় টংগিবাড়ী উপজেলা ও মিরকাদিম পৌরসভা। টানটান উত্তেজনাকর ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে শুভসূচনা নিশ্চিত করে টংগিবাড়ী উপজেলা দল। আগামী ২৪ আগস্ট ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে সপ্তাহব্যাপী চলা এই আকর্ষণীয় ফুটবল মহোৎসবের।

৫০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০