সর্বশেষ

সারাদেশ

নড়াইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে এবং পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। জেলায় চাহিদার চেয়েও বেশি মাছ উৎপাদিত হওয়ায় এবারের আয়োজনটি স্থানীয় মৎস্যচাষীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির এবং জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুর রহমান।

সভায় মৎস্য কর্মকর্তারা জানান, চলতি বছর নড়াইল জেলায় মাছের মোট চাহিদা ১৬ হাজার ৪২৫ মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলায় এবার ১৭ হাজার ১০০ মেট্রিক টন মাছ উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়েও প্রায় ৬৭৬ মেট্রিক টন মাছ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে।

বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণে আধুনিক প্রযুক্তির ব্যবহারে পরিবেশবান্ধব মৎস্য চাষের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুকসহ মোট ৩ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন