সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জাঁকজমক আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, মতবিনিময় সভা ও পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। পরে মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

উদ্বোধনী মতবিনিময় সভায় বক্তারা দেশের জাতীয় অর্থনীতি, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অসামান্য অবদানের কথা বিস্তারিত তুলে ধরেন। মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের সঠিক ব্যবস্থাপনার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদ প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন