সর্বশেষ

সারাদেশ

'খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকারের যুগান্তকারী পদক্ষেপ'

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এসব কথা জানান।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ অফিসার্স ক্লাবে শহরের প্রথম আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠ ‘দি স্পোর্টিভা’ (The Sportiva) এর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের ক্রীড়া অবকাঠামোর আমূল পরিবর্তনের ঘোষণা দেন। প্রতিমন্ত্রী জানান, সুস্থ জাতি গঠন ও মাদকমুক্ত সমাজ গঠনে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।

নতুন অবকাঠামো গড়ে তোলার চেয়ে বিদ্যমান সুযোগ-সুবিধার আধুনিকায়নে সরকার জোর দিচ্ছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দেশের ২২টি জেলায় থাকা সুইমিং পুলগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। ময়মনসিংহের সুইমিং পুলটির প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে। এছাড়া নদীপারের ৩৫ একর জায়গায় নতুন ক্রীড়া প্রকল্প চালুর বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

তৃণমূলের প্রতিভা অন্বেষণ কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ১০ থেকে ১৪ বছর বয়সীদের জন্য আয়োজিত প্রতিভাবান খেলোয়াড় খোঁজার কার্যক্রমের প্রথম আসর সফল হয়েছে। দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন বর্তমানে চলমান রয়েছে। এবার দেশের ইউনিয়ন পর্যায় থেকে ১০টি ইভেন্টে দল গঠন করা হবে এবং আগামী অক্টোবরে এর মূল আসর শুরু হবে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে মোঃ আমিনুল হক বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ, ৬৪টি জেলায় আধুনিক ক্রীড়া অবকাঠামো এবং ৫০৩টি উপজেলায় মিনি স্টেডিয়াম নিশ্চিত করা হবে। এমনকি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতার আওতা বাড়িয়ে অলিম্পিক ও প্যারা অলিম্পিক থেকে পদক জয়ের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের একাধিক সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্থানীয় ক্রীড়া ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় ফুটবল দলের সাবেক তারকাদের সাথে একটি প্রীতি ম্যাচে অংশ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন