সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের সমাবেশ ও র‍্যালি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য যুব সমাবেশ ও র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সদর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। দেশের অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে সমাবেশে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কের বড় ইন্দারা মোড়ে বুধবার বিকেলে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা যুবসমাজকে নৈতিকতা, সঠিক শিক্ষা ও দেশ গঠনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, তরুণদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সমাবেশের সমাপনী পর্বে একটি যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন