সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ: পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির ফলে উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর, যার কারণে পায়রা, চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় উপকূলের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে।

পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকার আকাশ গতকাল রাত থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালী জেলাজুড়ে থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় এলাকার জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাছধরা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় জেলেরা। ট্রলারের মালিক ও জেলেরা জানান, একদিকে ঋণের বোঝা এবং অন্যদিকে বরফ সংকটের কারণে তারা সাগরে যেতে পারছেন না। এর ওপর সমুদ্র উত্তাল হওয়ায় তাদের জীবিকা অর্জনে বড় ধাক্কা লেগেছে।

মহিপুর মৎস্য আড়তদারদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একদিকে বরফ সংকট আর অন্যদিকে বৈরী আবহাওয়া—এই দুইয়ে মিলে চলতি মৌসুমে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন