সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মহেশপুর রেলস্টেশনের কাছে গত মঙ্গলবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় নোয়াপাড়া গ্রামের মেহেদী শেখ ও বাঔখোলা গ্রামের হাসিব গাজী।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু
বাদল সাহা, গোপালগঞ্জ
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মহেশপুর রেলস্টেশনের কাছে গত মঙ্গলবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় নোয়াপাড়া গ্রামের মেহেদী শেখ ও বাঔখোলা গ্রামের হাসিব গাজী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মহেশপুর রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের ওপর বসে ছিলেন ওই দুই তরুণ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি তাঁদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরদিন বুধবার ভোরে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে হাঁটতে বের হলে রক্তাক্ত মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১৪৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর