সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এই নাশকতার অভিযোগ উঠেছে এবং ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার মধ্যরাতে শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরদিন দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি উসকানিমূলক স্লোগান দিচ্ছেন এবং জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে সাফাই গেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। তবে ভিডিওতে থাকা ব্যক্তির রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। উসকানিদাতা ও জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন