সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিশেষ উদ্যোগ ‘স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের এই সহায়তা প্রদান করা হয়। সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কে এম মশিউর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল একটি আকর্ষণীয় স্কুল ব্যাগ, জ্যামিতিক বক্স, বড় সাইজের খাতা এবং কলম। উপহার পেয়ে আনন্দিত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাওন তালুকদার জানায়, তার পুরনো ব্যাগটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন এই ব্যাগটি পেয়ে অত্যন্ত উপকার হয়েছে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী তাঁর বক্তব্যে বলেন, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন সঞ্চয়ের অভ্যাস গড়ছে, অন্যদিকে বিনামূল্যে ইংরেজি স্পোকেন কোর্সে অংশ নিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করছে। এমন জনকল্যাণমূলক উদ্যোগের জন্য তিনি ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রকল্পের কর্মকর্তা কে এম মশিউর রহমান জানান, বর্তমানে কলাপাড়া উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির অধীনে শিক্ষার্থীদের বিনামূল্যে ইংরেজি শিক্ষা, সঞ্চয়ী অ্যাকাউন্ট খোলার পাশাপাশি বিভিন্ন সময়ে শিক্ষা উপকরণ, বৃক্ষরোপণের চারা ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে। খুব শীঘ্রই প্রকল্পের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১০০ জন শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন