সর্বশেষ

সারাদেশ

যোগ্য ও ত্যাগীদেরই স্থানীয় নির্বাচনে মনোনয়ন: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদেরই প্রার্থী করার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে প্রতিপক্ষরা সেই সুযোগ কাজে লাগাবে। তাই দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সাংগঠনিক সভায় এসব কথা বলেন তারেক রহমান। সভায় চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব নাজিমুর রহমান। সভায় বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী, তারেক রহমান দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে দলকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি উৎসাহ দেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, যোগ্যতা, জনপ্রিয়তা ও দলের জন্য ত্যাগের বিষয় বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করতে হবে। কোনো দুর্বল বা অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে অন্যরা সেটির সুযোগ নিতে পারে। এ কারণে দল যাঁকে সমর্থন দেবে, তাঁর পক্ষে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে কাজ করতে হবে।

সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির চেয়ারম্যান। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘গুপ্ত বাহিনী’র ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে এবং ফ্যাসিবাদী শক্তিও নানা ধরনের ষড়যন্ত্রে যুক্ত আছে।

ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। তাঁর দাবি, এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও ১৫ দিনের মধ্যেই তা সম্পন্ন করা হয়েছে। এরপরও ‘গুপ্ত বাহিনী’ ওই বিচার নিয়ে মিথ্যাচার করেছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির নেতা-কর্মীদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে তারেক রহমান দলকে একটি পরিবারের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, বিএনপি পরিবার একটি ঘরের বাসিন্দার মতো। কোনো কারণে যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সেটি শক্ত করে ধরে রাখতে হবে।

এ ছাড়া সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করার ওপর গুরুত্ব দেন।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন