সর্বশেষ

সারাদেশ

চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আজ। এই উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশবরেণ্য এই শিল্পীর স্মৃতিবিজড়িত সুলতান সংগ্রহশালাকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি উঠেছে দর্শনার্থী ও স্থানীয়দের পক্ষ থেকে।
চিত্রশিল্পী এস এম সুলতানের বাসভবন

১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, যার ডাকনাম ছিল লাল মিয়া। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই মহান শিল্পী ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন বাংলার গ্রামীণ জীবন, মেহনতি মানুষ আর কৃষকদের বলিষ্ঠ পেশিবহুল রূপ। চিত্রকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ দেশ-বিদেশে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি।

শিল্পীর স্মৃতি সংরক্ষণে নড়াইলে চিত্রা নদীর তীরে গড়ে তোলা হয়েছে সুলতান স্মৃতি সংগ্রহশালা ও শিশুস্বর্গ। পদ্মা ও মধুমতি সেতু চালুর পর থেকে এখানে পর্যটকদের আনাগোনা অনেক বৃদ্ধি পেয়েছে। তবে মাত্র এক একর জমির ওপর নির্মিত এই সংগ্রহশালায় স্থান সংকুলান না হওয়ায় শিল্পীর অনেক চিত্রকর্ম ও স্মৃতিচিহ্ন প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। দর্শনার্থীদের দাবি, সংগ্রহশালার পরিধি বাড়িয়ে একে দ্রুত একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হোক। একই সাথে শিল্পীর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ভাসমান নৌকাটি মেরামতের দাবিও জানিয়েছেন অনেকে।

সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী জানান, দর্শনার্থী বাড়লেও জায়গার স্বল্পতার কারণে শিল্পীর ২৩টি মূল চিত্রকর্ম এবং ৫৩টি রেপ্লিকা যথাযথভাবে প্রদর্শন করা যাচ্ছে না। সংগ্রহশালাটির পরিধি বাড়াতে জমি অধিগ্রহণের একটি প্রস্তাবনা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি পাস হলে এলাকাটি একটি সমৃদ্ধ পর্যটন হাব হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, পুষ্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ বছর ঐতিহ্যবাহী ‘সুলতান স্বর্ণপদক’ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন