সর্বশেষ

সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো এবং জীবন ও সুস্থতা রক্ষা করা’ স্লোগানে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার দুপুরে পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কমিউনিটি সেন্টার ও মিনি কালচারাল হাউজের যৌথ উদ্যোগে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি বিমল পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রতন কুমার সিং, সাবেক সভাপতি কার্তিক চন্দ্র সিং এবং জেলা আদিবাসী সংঘের সভাপতি সতীশ পাহান। সভার শেষ ভাগে প্রকৃতি পূজারী আদিবাসীদের ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন