সর্বশেষ

সারাদেশ

সোমবার থেকে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন সার্ভিস

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে অবশেষে পূরণ হতে যাচ্ছে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। আগামী ১০ আগস্ট থেকে এ রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। নিরাপদ ও সাশ্রয়ী এই রেলসেবা চালুর খবরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এই নতুন ট্রেন সার্ভিস চালুর ফলে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যকার যাতায়াত ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। সড়কপথের দীর্ঘ যানজট, বাড়তি ভাড়া এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ভোগান্তি এড়িয়ে এখন থেকে মাত্র সাড়ে তিন ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।

বাংলাদেশ রেলওয়ের সময়সূচি অনুযায়ী, ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। আবার একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গোপালগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে এসে পৌঁছাবে।

এই ট্রেন সার্ভিসটি চালুর ফলে গোপালগঞ্জের কৃষি খাতের চিত্র বদলে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জেলার উর্বর জমিতে উৎপাদিত টাটকা শাকসবজি ও দেশীয় মাছ সহজে এবং নামমাত্র ভাড়ায় রাজধানীতে পাঠাতে পারবেন স্থানীয় কৃষকরা, যা গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের গতি আনবে।

উদ্বোধনী দিন উপলক্ষে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেল স্টেশনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর উপস্থিত থাকবেন।

শুধু গোপালগঞ্জই নয়, এই রেল সুবিধার সুফল ভোগ করবেন পার্শ্ববর্তী নড়াইল, পিরোজপুর ও বাগেরহাট জেলার বাসিন্দারাও। তবে জেলাবাসীর দাবি, ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হলে চাকুরিজীবী ও নিয়মিত যাতায়াতকারীদের জন্য আরও বেশি সুবিধা হতো।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন