সর্বশেষ

সারাদেশ

দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধ পানে ১৭ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৭ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। পেট ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে তাদের দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নষ্ট দুধ পানের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের উৎপাদিত 'আরডি' ব্র্যান্ডের প্যাকেটজাত দুধ বিতরণ করা হচ্ছিল। এ সময় বেশ কয়েকটি প্যাকেটে ফুটো এবং ভেতরে জমাট বাঁধা দইয়ের মতো তরল দেখে শিক্ষকদের মনে সন্দেহ জাগে।

শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রধান শিক্ষক এবং স্কুল ফিডিং কর্মসূচির দায়িত্বে থাকা কোম্পানির প্রতিনিধি মনোয়ার হোসেনকে জানান। অভিযোগ পেয়ে মনোয়ার হোসেন বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজেই সেই দুধ পান করেন এবং কোনো সমস্যা নেই দাবি করে শিক্ষার্থীদের তা খাওয়ার নির্দেশ দেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা দুধ পান করার মাত্র পাঁচ মিনিটের মধ্যে একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করে। তীব্র পেট ব্যথা, খিঁচুনি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দিলে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মনির হোসেন জানায়, দুধ খাওয়ার পরপরই তার তীব্র পেট ও মাথা ব্যথা শুরু হয় এবং সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলে। এরপর শিক্ষকেরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

বিদ্যালয়ের শিক্ষিকা তসলিমা খাতুন জানান, প্যাকেটের ত্রুটি দেখে তাঁরা শুরুতেই দুধ বিতরণ বন্ধ রাখতে চেয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা নিজে খেয়ে অভয় দেওয়ায় তাঁরা শিশুদের দুধ দিতে বাধ্য হন। ওই কর্মকর্তার খামখেয়ালিপনার কারণেই কোমলমতি শিশুরা এভাবে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিমন দেবনাথ জানান, বর্তমানে ১৬ থেকে ১৭ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সবার অবস্থা এখন স্থিতিশীল এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

can ঘটনার পর পরই হাসপাতাল পরিদর্শন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা। তিনি জানান, অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিতরিত দুধের মান পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হবে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০