সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় আদিবাসী দিবসে রাখাইনদের অস্তিত্ব রক্ষার ডাক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও ভূমি অধিকার রক্ষার প্রত্যয় নিয়ে রবিবার এক বিশেষ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাখাইন জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার দাবি জানান।

কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা পাড়ার রাখাইন কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলীপুর-গোড়া আমখোলা পাড়া সড়ক হয়ে বিজয় রামা বৌদ্ধ বিহার ও রাখাইন পাড়া প্রদক্ষিণ করে পুনরায় রাখাইন কমিউনিটি সেন্টারে এসে সমাপ্ত হয়।

পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ ও প্রকৃতি গবেষক পাভেল পার্থ। তিনি রাখাইনদের সংস্কৃতি ও আদিবাসী ঐতিহ্য টিকিয়ে রাখার ওপর বিশেষ জোর দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ এবং কারিতাসের প্রজেক্ট সমন্বয়কারী জামাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে রাখাইন জনগোষ্ঠী আজ চরম অস্তিত্ব সংকটে ভুগছে। নিজেদের পৈতৃক ভূমি ও সামাজিক সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। এই ঐতিহ্যবাহী সম্প্রদায়কে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিতে সরকারের পাশাপাশি সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন