সর্বশেষ

সারাদেশ

বিশ্ব আদিবাসী দিবস: পুরোনো পেশাতেই আটকে আছে শেরপুরের নৃ-গোষ্ঠী

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শেরপুরের সীমান্ত এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষেরা এখনও সনাতন পেশার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও চরম দারিদ্র্যের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, যার জন্য সরকারি কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয় নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় গারো, কোচ, হাজং, বানাই, ডালু, বর্মণ ও হদিসহ সাতটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দীর্ঘকাল ধরে বসবাস করে আসছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির পরিসংখ্যান অনুযায়ী, এ অঞ্চলে প্রায় ৫০ হাজারের বেশি নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস থাকলেও তাদের ভাগ্যোন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আধুনিক যুগেও তারা কৃষি কাজ, মাছ শিকার, ধানের চারা রোপণ ও লাকড়ি বিক্রির মতো সনাতন পেশার মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য হচ্ছেন। সম্মানজনক কর্মসংস্থানের অভাবে অধিকাংশ পরিবার তাদের সন্তানদের প্রাথমিক শিক্ষার পরই কাজে পাঠাতে বাধ্য হয়। বিশেষ করে আদিবাসী ছেলেরা অটো রিকশা চালায় এবং মেয়েরা রূপচর্চাকেন্দ্রে কাজ করে জীবিকা নির্বাহ করছে।

অনুন্নত যোগাযোগ ব্যবস্থাও তাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। পাহাড়ি নদীগুলোতে সেতু না থাকায় বর্ষাকালে শিশুদের ভিজে ভিজে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এছাড়া নিজস্ব ভাষা ও সংস্কৃতি চর্চার জন্য একটি বিশেষ সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়িত হয়নি।

স্থানীয় আদিবাসী নেতারা এই জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক আদিবাসী স্বীকৃতি এবং একটি পৃথক ভূমি কমিশন গঠনের জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলের যুবকদের আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণের আওতায় আনারও অনুরোধ জানান তারা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, সরকারের পক্ষ থেকে তাদের শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন এবং যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল আশ্বাস দিয়েছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত সীমান্ত অঞ্চলের শতভাগ শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে রোধ এবং সড়ক অবকাঠামো উন্নয়নে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন