সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে সর্বস্ব লুট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে একই পরিবারের পাঁচজনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে চাঞ্চল্যকর এই চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা ও ধান ব্যবসায়ী আলম খানের বাড়িতে রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালে অনেক বেলা হলেও ঘরের কারও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা।

ভুক্তভোগী পরিবারটি জানায়, দুর্বৃত্তরা রাতের আঁধারে দোতলার দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরে থাকা সদস্যদের লক্ষ্য করে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। অচেতন করার পর আলমারি ভেঙে নগদ প্রায় ২ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি দামী অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

অসুস্থ অবস্থায় পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীনদের মধ্যে তিনজনের জ্ঞান ফিরলেও আয়েশা বিবি ও মাছুমা বেগম নামের দুই নারীর অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন