সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার মধ্যরাতে তেলকুপি সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্তে মাদক প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) তেলকুপি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে অভিযান চালায়। তেলকুপি গ্রামের ঈদগাহ সংলগ্ন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল 'কুফ রিলিফ' নামক নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের তরুণ প্রজন্মকে মাদকের ছবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০