সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার শত বছরের ঐতিহ্য খলিষখালীর দুধের হাট: শত শত পরিবারের জীবিকার ভরসা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী বাজারে ভোরের আলো ফুটতেই জমে ওঠে শত বছরের ঐতিহ্যবাহী দুধের হাট। প্রতিদিন সকালে ২০০ থেকে ৩০০ মণ দুধ বেচাকেনার মাধ্যমে এই অঞ্চলের শত শত খামারি পরিবার তাদের জীবিকা নির্বাহ করছে।

খলিষখালী, মাগুরা, ইসলামকাটি, সরুলিয়া ও খেশরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন সকালে কৃষকেরা সাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহনে দুধ নিয়ে খলিষখালী বাজারে আসেন। সকাল ১১টার মধ্যে কেনাবেচা শেষ হয় এবং প্রতি কেজি দুধ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়ে থাকে।

জমিদার ননী বসুর দান করা জমিতে শুরু হওয়া এই হাটে কেনাবেচা হওয়া দুধ পাটকেলঘাটা, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন মিষ্টির দোকান এবং রেস্তোরাঁয় সরবরাহ করা হয়। পূজা, ঈদ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে এই দুধের চাহিদা ও দাম আরও বৃদ্ধি পায়।

তবে সাম্প্রতিক সময়ে গোখাদ্য ও চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ে চিন্তিত স্থানীয় খামারিরা। স্থায়ী অবকাঠামো ও আধুনিক হিমায়িত সংরক্ষণাগারের ব্যবস্থা করা হলে এই ঐতিহ্যবাহী হাটটি দক্ষিণাঞ্চলের অন্যতম বড় দুগ্ধ বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০