সারাদেশ
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ একজনকে আটক করা হয়েছে। অভিযানকালে ট্যাপেন্ডল ট্যাবলেট ও ফেন্সিডিলজাতীয় সিরাপ উদ্ধার করে কিশোরীগঞ্জ বিওপির বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
দিনাজপুরের বিরলে বিজিবির অভিযান, মাদকসহ আটক ১
খাদেমুল ইসলাম, দিনাজপুর
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ একজনকে আটক করা হয়েছে। অভিযানকালে ট্যাপেন্ডল ট্যাবলেট ও ফেন্সিডিলজাতীয় সিরাপ উদ্ধার করে কিশোরীগঞ্জ বিওপির বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির একটি চৌকস দল গত ১০ নভেম্বর রাতে সীমান্ত এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নিষিদ্ধ ট্যাপেন্ডল ট্যাবলেট, ভারতীয় আরসি কুফ ও একটি মোবাইল ফোন।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি আপসহীন ভূমিকা পালন করে যাচ্ছে। মাদক প্রবেশ রোধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
১৫৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর