সর্বশেষ

সারাদেশ

লৌহজংয়ে মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল হাসপাতাল ও ব্যাংক

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি বহুতল ভবনের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতায় রক্ষা পেয়েছে ভবনটিতে থাকা একটি বেসরকারি হাসপাতাল, ব্যাংক ও আশপাশের বহু ব্যবসাপ্রতিষ্ঠান। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্থানীয় বাসিন্দারা।

আজ রবিবার (৯ আগস্ট) সকাল ৬টা নাগাদ লৌহজং উপজেলার মালির অংক বাজারের একটি তিনতলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লৌহজং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার ফাইটারদের প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের তীব্রতায় ভবনটিতে ঘন ধোঁয়া সৃষ্টি হলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির দ্বিতীয় তলায় ‘ইসলামী জেনারেল হাসপাতাল’ এবং যমুনা ব্যাংকের একটি শাখা থাকায় বড় ধরনের বিপদের আশঙ্কা করা হচ্ছিল। তবে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসাধীন চারজন প্রসূতি মা ও ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন নিচতলার একটি কাপড়ের দোকানের বাইরে ছড়াতে পারেনি। ফলে পাশেই থাকা ব্যাংক, হাসপাতাল ও আশপাশের অন্যান্য দোকান বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায়।

এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ‘আমির হোসেন বস্ত্রালয়’ নামের কাপড়ের দোকানটির মালামাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন