সর্বশেষ

সারাদেশ

পাবনায় পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল সমর্থকেরা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়ায় ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত পৌর যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করার পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজন ও সমর্থকদের বিরুদ্ধে। শনিবার বেড়া মডেল থানার কাছে স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতাকে পুনরায় গ্রেপ্তার এবং বাধাদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে পুলিশ।
সোহেল রানা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার শম্ভুপুর-কাগমাইর এলাকার বাসিন্দা সোহেল রানা বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক পদে ছিলেন। তার বিরুদ্ধে মারামারির দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার অদূরে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেলের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মাত্র কয়েক মিনিটের মধ্যে সোহেল রানার স্বজন ও কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হন। তারা পুলিশের ওপর চড়াও হয়ে মারমুখী আচরণ শুরু করেন এবং সরকারি কাজে চরম বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে ধস্তাধস্তি করে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি অত্যন্ত চতুর এবং পুলিশের ওপর আচমকা হামলে পড়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। পলাতক যুবলীগ নেতাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ এই বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পুলিশের কাজে যারা বাধা সৃষ্টি করেছে এবং আসামিকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন