সর্বশেষ

সারাদেশ

গারো পাহাড়ের জীববৈচিত্র্য ও বনভূমি রক্ষায় শেরপুরে পদযাত্রা ও মানববন্ধন

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের শ্রীবরদীতে গারো পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য ও সংরক্ষিত বনভূমি সুরক্ষায় এক ব্যতিক্রমী পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 'প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো' স্লোগানকে সামনে রেখে স্থানীয় স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমীরা এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন। পাহাড় কাটা বন্ধ ও বন্যহাতির আবাসস্থল সংরক্ষণে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

শেরপুরের শ্রীবরদী উপজেলার হাড়িয়াখোনা পাহাড়ে ‘এক্সপ্লোর গারো হিলস’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। ফেসবুকভিত্তিক গ্রুপ ‘বিউটি অব ঝিনাইগাতী’ এবং ‘শেরপুর সাইক্লিস্ট গ্রুপ’-এর যৌথ উদ্যোগে স্বেচ্ছাসেবী ও পরিবেশকর্মীরা মেঘদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে সেখান থেকে পায়ে হেঁটে পদযাত্রার মাধ্যমে হাড়িয়াখোনা পাহাড়ে পৌঁছান তারা। এ সময় গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার পাশাপাশি বনাঞ্চল সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক ব্যারিস্টার শাহাদাত হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, শেরপুর রানার কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম এবং পরিবেশকর্মী পারভেজ মোশাররফ প্রমুখ। কর্মসূচিতে পরিবেশপ্রেমী তরুণ-তরুণী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গারো পাহাড়ে অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন, নির্বিচারে গাছ নিধন, বনভূমি দখল এবং ময়লা-আবর্জনা ফেলা অবিলম্বে বন্ধ করতে হবে। সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ড রুখতে বন বিভাগ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, শেরপুরের পাহাড়ি অঞ্চলে মানুষ ও হাতির দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই দ্বন্দ্ব নিরসনে হাতির প্রাকৃতিক বিচরণ পথ ও আবাসস্থল সংরক্ষণ করা জরুরি। একই সঙ্গে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বনাঞ্চল সুরক্ষায় স্থানীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তারা।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন